মা হতে চলেছেন নেহা - The News Lion

মা হতে চলেছেন নেহা



দি নিউজ লায়নঃ   গেল অক্টোবরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন নেহা কক্কর। আর সেই বিয়ের রেশ না কাটতেই এলো নতুন খবর। মা হতে যাচ্ছেন নেহা কক্কর। তাদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। ইনস্টাগ্রামে স্বামী রোহানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নেহা। 


সেখানে নীল রঙের জিনসের জাম্প স্যুট পড়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন গায়িকা। ভালবেসে তাঁকে ছুঁয়ে রয়েছেন রোহান প্রীত। দু’জনের মুখেই উচ্ছ্বাস। সব কিছু ছাপিয়ে নজর কাড়ল নেহার বেবি বাম্প। নেহা ক্যাপশনে লিখেছেন, ‘আমার খেয়াল রাখ।’ 


অর্থাৎ সরাসরি কিছু না বলেও নিজের জীবনের খুশির খবর ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।  স্বামী রোহান প্রীতও উত্তরে লিখলেন, ‘এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে’। হবু বাবার যে দায়িত্ব বেশ খানিকটা বাড়ল, তা তিনি এখনই বেশ ভালই বুঝছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.